প্রযুক্তির উৎকর্ষতায় আমূল বদলে গেছে মানুষের জীবন। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে সকলের। আজকাল গানের আসরেও মানুষ মন দিয়ে গান শোনে না, গানের তালে দোলে না। মুঠোফোন বের করে সেটার ভিডিও-ছবি ধারণ করা নিয়েই থাকে ব্যস্ত। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন পপ কুইন ম্যাডোনা। কনসার্টে গান শুনতে আসা সবার উদ্দেশ্যে তিনি বললেন, ‘ফোন পকেটে রাখুন, আর মন দিয়ে গান শুনুন।’ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের ঐতিহাসিক বেকন থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ‘কনফেশন ২: দ্য ফিল্ম’-এর প্রিমিয়ার। এটি ম্যাডোনার ১৫তম স্টুডিও অ্যালবাম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিল্পী। অনুষ্ঠানে উপস্থিত সবার ফোন নিয়ে তালাবদ্ধ রাখা হয়েছিল, যাতে কেউ সেগুলো ব্যবহার করতে না পারে। এ বিষয়ে ম্যাডোনা বলেন, ‘এখন মানুষের মধ্যে সবকিছু নথিভুক্ত করে রাখার এক অভ্যাস তৈরি হয়েছে, যেটা আমাদের জীবনযাপনই বদলে দিয়েছে। তবে এ নিয়ে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বদলায়নি। আমি এই পৃথিবীতে এসেছি কাজ করার জন্য, শুধু দেখে যাওয়ার জন্য নয়।’ সম্প্রতি বিখ্যাত কোচেলা উৎসবে গান করেছেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গান করার সময় তিনি খেয়াল করেছেন, দর্শক সারিতে সবাই ফোন নিয়ে কতটা ব্যস্ত। ম্যাডোনা বলেন, ‘কোচেলায় পারফর্ম করার অভিজ্ঞতা দারুণ। কিন্তু মঞ্চ থেকে দর্শকদের দিকে তাকিয়ে মুখের বদলে দেখেছি অসংখ্য মোবাইল স্ক্রিন; এটা অস্বস্তিকর। নাচ একটি গভীর সামষ্টিক ও আদিম অভিজ্ঞতা, যেটা মানুষকে একে অপরের সঙ্গে এবং মহাবিশে^র সঙ্গে যুক্ত করে। কিন্তু বর্তমানে মানুষ মুহূর্ত উপভোগ করার পরিবর্তে সেটাকে মোবাইলে ধারণ করতেই বেশি ব্যস্ত। এ কারণে আত্মার সেই সংযোগের অনুভূতি ক্ষতিগ্রস্থ হচ্ছে।’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
June 07, 2026
বিনোদন
ফোন পকেটে রাখুন, আর মন দিয়ে গান শুনুন : ম্যাডোনা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026