সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর কর্মী সালমা খাতুনের ইন্তেকাল : শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড সদর ও ভোলাহাটে নারীসহ অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার : নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে তরুণ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?
Printed on: August 24, 2026
June 04, 2026
বিনোদন
বিনোদন

শরৎচন্দ্র রূপে ক্যামেরায় ধরা দিলেন টোটা রায়চৌধুরী

Published: June 04, 2026 at 01:32 PM
শরৎচন্দ্র রূপে ক্যামেরায় ধরা দিলেন টোটা রায়চৌধুরী

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’-র শতবর্ষ উপলক্ষে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পরিচালক সৃজিত মুখার্জি। ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের এই সিনেমার শুটিং শুরু হয়েছে গত জানুয়ারিতে। সিনেমাটি ঘিরে শুরু থেকেই ছিল কৌতূহল- কে কোন চরিত্রে অভিনয় করছেন। এতদিন তা প্রকাশ করেননি নির্মাতা। অবশেষে প্রকাশিত হলো ৫৯ সেকেন্ডের রহস্যময় প্রি-টিজার। আর সেখানেই এলো বড় চমক। প্রি-টিজারে দেখা গেছে, কিংবদন্তি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। বৃষ্টিভেজা পরিবেশে সাদা ধুতি-পাঞ্জাবি পরে কাগজ-কলমে ব্যস্ত শরৎচন্দ্রকে দেখা যায়। তিনি এক পর্যায়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘তাহলে দেখা হোক এবার পুজোয়। সঙ্গে থাকুক সব্যসাচী।’ সিনেমায় সব্যসাচী চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। প্রি-টিজারে তাকে দেখা গেছে দুই হাতে পিস্তল, সাদা শার্ট, কোট ও টুপিতে এক রহস্যময় লুকে। উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে সব্যসাচী চরিত্র তরুণদের মধ্যে বিপ্লবী চেতনার প্রতীক হয়ে ওঠে। সেই ইতিহাস ও সাহিত্যের দ্বন্দ্বই নতুন সিনেমায় তুলে ধরবেন সৃজিত মুখার্জি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, দিব্যাণী ম-ল ও ঋক চট্টোপাধ্যায়। তবে তাদের চরিত্র এখনো প্রকাশ করা হয়নি। নির্মাতারা জানিয়েছেন, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পাবে আসন্ন দুর্গাপূজায়।