রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
June 03, 2026
বিনোদন
বিনোদন

ভালো কাজের ক্ষুধা সবসময়ই থাকে : নাবিলা

Published: June 03, 2026 at 11:21 AM
ভালো কাজের ক্ষুধা সবসময়ই থাকে : নাবিলা

মডেল ও অভিনয়শিল্পী হিসেবে আগেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন মাসুমা রহমান নাবিলা। নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি। এবার রূপালি পর্দায় হাজির হয়েছেন কালজয়ী চরিত্র ‘বনলতা সেন’ হয়ে। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে যোগ করেছেন নতুন এক মাত্রা। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘বনলতা সেন’ সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বনলতা সেন’ সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা প্রকাশ করেছেন নাবিলা। মাসুমা রহমান নাবিলা বলেন, ‘মানে কী বলবো! যতদিন যাচ্ছে, রেসপন্স দুর্দান্ত থেকে দুর্দান্ত হচ্ছে। খুবই ভালো লাগছে। দর্শক আমাদের সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে অনেক প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন সেট ভালো হয়েছে, আবার কেউ কেউ বলছেন আপু, আপনার সবগুলো কস্টিউম অনেক ভালো লেগেছে।’ কাজের প্রতি নিজের তাড়নার কথা উল্লেখ করে নাবিলা আরও জানান, ভালো কাজের ক্ষুধা তার সবসময়ই থাকে। এই সিনেমার সাফল্য আগামীতে তার ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে বিশ^াস করেন তিনি। তার কথায়, ‘সবাই হাসিমুখে বের হচ্ছে এটাই সবচেয়ে বড় পাওয়া। সে তাড়না আমার তো নিজস্ব সবসময়ই থাকে। তবে দেখা যাক, আশা করছি এই সিনেমার মাধ্যমে আমার জন্য কাজ করার কিছু পথ খুলবে।’ প্রসঙ্গত, রেড অক্টোবরের ব্যানারে জীবনানন্দ দাশের একই শিরোনামের কবিতা অবলম্বনে ‘বনলতা সেন’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুদ হাসান উজ্জ্বল। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, এছাড়াও অন্য প্রধান চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার ও সোহেল ম-ল সহ আরও অনেকে।