বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 02, 2026
জাতীয়
জাতীয়

ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির

Published: June 02, 2026 at 01:00 PM
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির

আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সব ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেজে আপলোড কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা এই তথ্য জানান। 

এরই মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মাঠপর্যায়ে এই নিদর্শনা দিয়েছেন। 

কর্মকর্তা জানান, নাগরিকদের নিবন্ধন ফরম আপলোড করা হলে একদিকে যেমন তথ্য সঠিকতা নিশ্চিত করা যাবে। অপরদিকে এনআইডির তথ্য সংশোধনেও ভোগান্তি কমবে। আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের নিবন্ধন ফরম ডাটাবেজে নাই তাদেরটা আপলোড করে এই কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই হিসাবে কাজ করা হচ্ছে। 

ইসির মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়, সিলেট ও ঢাকা ভোটার নিবন্ধন ফরম-২ আপলোডের জন্য স্ক্যানার মেশিন ও অপারেটর ঘাটতি রয়েছে। এছাড়া ২০১২ সালের পূর্বের ১ কোটি ৪৩ লাখ ভোটার নিবন্ধন ফরম-২ আপলোড করা হয়েছে। আপলোডের জন্য কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের প্রশিক্ষণ চলমান রয়েছে।