রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 02, 2026
জাতীয়
জাতীয়

দাম কমল এলপিজির

Published: June 02, 2026 at 12:37 PM
দাম কমল এলপিজির

সৌদি আরবের কোম্পানি আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর ঘোষণা দিয়েছে। সেদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

ঘোষণা অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।

অপরদিকে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা করেছে বিইআরসি। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।

এলপিজি ৫.৫ কেজি, ১২ কেজি, ১২.৫ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি ধারণক্ষমতার সিলিন্ডারে বাজারজাত করা হয়। এখন থেকে বিইআরসি’র গ্রাহক পর্যায়ে গ্যাসভর্তি সিলিন্ডারের দাম হবে যথাক্রমে ৮৬৪ টাকা, ১ হাজার ৮৮৫ টাকা, ১ হাজার ৯৬৩ টাকা, ২ হাজার ৩৫৬ টাকা, ২ হাজার ৫১৩ টাকা, ২ হাজার ৮২৭ টাকা, ৩ হাজার ১৪১ টাকা, ৩ হাজার ৪৫৫ টাকা, ৩ হাজার ৯২৭ টাকা, ৪ হাজার ৭১২ টাকা, ৫ হাজার ১৮৩ টাকা, ৫ হাজার ৪৯৭ টাকা এবং ৭ হাজার ৬৮ টাকা।

গত ৩ মে থেকে কার্যকর হওয়া এলপিজির দাম ছিল যথাক্রমে ৮৮৯ টাকা, ১ হাজার ৯৪০ টাকা, ২ হাজার ২১ টাকা, ২ হাজার ৪২৬ টাকা, ২ হাজার ৫৮৭ টাকা, ২ হাজার ৯১১ টাকা, ৩ হাজার ২৩৪ টাকা, ৩ হাজার ৫৫৮ টাকা, ৪ হাজার ৪৩ টাকা, ৪ হাজার ৮৫১ টাকা, ৫ হাজার ৩৩৬ টাকা, ৫ হাজার ৬৬০ টাকা ও ৭ হাজার ২৭৭ টাকা।

এদিকে প্রতি টন প্রোপেন ৭৬০ মার্কিন ডলার এবং বিউটেন ৮২০ মার্কিন ডলারে বিক্রির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।