সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 01, 2026
June 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Published: June 01, 2026 at 01:58 PM
চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে হামিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকায় একটি খালে গোসলে নেমে এঘটনা ঘটে। মারা যাওয়া শিশু পৌরসভার টিকটিকিপাড়ার গোলাম রব্বানীর ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ও স্থানীয়রা জনান, দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চরমোহনপুর এলাকার একটি খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামে। এসময় হামিম ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।