বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 01, 2026
জাতীয়
জাতীয়

দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ বাংলাদেশী হাজি

Published: June 01, 2026 at 12:29 PM
দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ বাংলাদেশী হাজি

পবিত্র হজ পালন শেষে গত রবিবার পর্যন্ত সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশী হাজি দেশে ফিরেছেন|

এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন|

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ২৮টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন| এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়টি, সাউদিয়া এয়ারলাইন্সের ৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট রয়েছে|

হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ১০ হাজার ৩৬০ জন দেশে এসে পৌঁছেছেন|

ওই কর্মকর্তা বলেন, আজ সোমবার ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৮ জন হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে| আগামীকাল মঙ্গলবার ৮টি ফ্লাইটে ফিরবেন আরো ৩ হাজার ২৫৪ জন|

ফ্লাইট সূচি অনুযায়ী, আগামী ৩ জুন ১১টি ফ্লাইটে ৪ হাজার ৫১৩ জন, ৪ জুন আটটি ফ্লাইটে ৩ হাজার ২৪৮ জন ও ৫ জুন সাতটি ফ্লাইটে ২ হাজার ৯২৫ জন হাজি দেশে ফিরবেন|

এ বছর হজ পালনকালে সৌদি আরবে কমপক্ষে ৪১ জন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন| তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৪ জন| মক্কায় মারা গেছেন ৩০ জন ও মদিনায় ১১ জন|

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় ও শেষ হয় ২১ মে| ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে থেকে| চলবে ৩০ জুন পর্যন্ত|