শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: June 13, 2026
May 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই ভাই ও নাচোলে ১ শিশুর মৃত্যু

Published: May 31, 2026 at 02:57 PM
শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই ভাই ও নাচোলে ১ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ী গ্রাম সংলগ্ন পাগলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

এছাড়া একই দিনে নাচোলে বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন নামে দুই বছর বয়সী আরো এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মারা যাওয়া তিন শিশুরা হলো—শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল সাফি (১৪) এবং একই গ্রামের কামাল হোসেনের ছেলে আহমেদ জুবায়ের (১৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

অন্যদিকে নাচোলে মারা যাওয়া শিশু আসমাউল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, দুপুরে সাফি, জুবায়ের, আবির ও শুভ এক সঙ্গে পাগলা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সাফি ও জুবায়ের পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অন্য দুই শিশুর চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসলে তাদেরকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি মতিউর রহমান।

এদিকে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সকালে নাচোলের টাকাহারায় নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু আসমাউল হোসেন মারা যায়। এঘটানয় অপমৃত্যুর মামলা হয়েছে।