রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রহনপুর পৌর এলাকায় ৭০০টি বৃক্ষ রোপণ চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভারতে নর্দমায় গাড়ি পড়ে শিশুসহ নিহত ৮ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি পারমাণবিক শক্তির মজুতে উত্তর কোরিয়ার অবস্থান ‘অপরিবর্তনীয়’ তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি শিক্ষার্থীদের শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি : প্রতিমন্ত্রী মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
Printed on: September 20, 2026
September 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Published: September 19, 2026 at 01:26 PM
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
  • চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়েছে।  শনিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই কাবাডি চ্যাম্পিয়শিপের উদ্বোধন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। 
  • আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। এছাড়াও বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম হোসেন, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব হাসিব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু।  
  • অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, ৫ থানার অফিসার ইনচার্জসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
  • প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জানান, ইতোমধ্যে জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেইসব উপজেলা থেকে বাছাই করা ৫টি দল জেলাপর্যায়ের এই খেলায় অংশ নিচ্ছে। এইসব খেলোয়াড়দের মধ্য থেকে ১৪ জনকে বাছাই করা হবে। তাদের মধ্যে ১২ জন বিভাগীয় পর্যায়ে খেলবে এবং বিভাগীয় পর্যায়ে জয়লাভ করতে পারলে জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিবে। 
  • পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মাদক, জুয়া এবং মোবাইল ফোনের খারাপ দিক বর্জন করে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য যুবসামজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন— কলোনিয়াল ব্যবস্থা থেকে উত্তরণ করে পুলিশ এখন জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করছে। পুলিশের এই কাজকে আরো সহজ করার জন্য কমিউনিটি পুলিশিংকে জোরদার করা হচ্ছে।