মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপির। মাহাথির মোহাম্মদের বিশেষ সহকারী সুফি ইউসুফ জানান, মঙ্গলবার সকালে মাহাথির মোহাম্মদ তাঁর বাসভবনের বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাঁকে জরুরি ভিত্তিতে পর্যবেক্ষণের জন্য কুয়ালালামপুরের ‘ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট’-এ নেওয়া হয়েছে। সুফি ইউসুফ আরও বলেন, মাহাথির মোহাম্মদ এখন সচেতন আছেন। তবে তাঁকে হাসপাতালে কতদিন ভর্তি থাকতে হবে, সে বিষয়ে চিকিৎসকরা এখনও চূড়ান্ত কিছু জানাননি। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির মোহাম্মদ বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছিল। গত জুলাই মাসে নিজের ১০০তম জন্মদিন উদযাপনের পরপরই অতিরিক্ত ক্লান্তির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে যখন তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, তখন ৯৪ বছর বয়সে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা।
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
March 25, 2026
আন্তর্জাতিক
বাসভবনে পড়ে গিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026