প্রাথমিক পরীক্ষায় কোনো ত্রুটি না মিললেও বোয়িং ৭৮৭ উড়োজাহাজের একটি ফুয়েল কন্ট্রোল সুইচ আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতের সরকার| গত ২ ফেব্রুয়ারি লন্ডনের হিথ্রো থেকে ব্যাঙ্গালুরুগামী একটি ফ্লাইট উড্ডয়নের আগে এয়ার ইন্ডিয়া একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান স্থগিত করে| এক পাইলট ফুয়েল কন্ট্রোল সুইচে সম্ভাব্য ত্রুটির কথা জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়| নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে| পাইলটের প্রতিবেদনের বরাতে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, ফুয়েল কন্ট্রোল সুইচটি সামান্য চাপ দিলেই ‘রান’ থেকে ‘কাটঅফ’-এ সরে যাচ্ছিল এবং নির্ধারিত অবস্থানে ঠিকভাবে স্থির থাকছিল না| প্রতিবেদনের পর এয়ার ইন্ডিয়া বিমানটি ও তাদের পুরো বোয়িং ৭৮৭ বহরে বোয়িং কোম্পানির সুপারিশ অনুযায়ী পরীক্ষা চালায়| মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘পরিদর্শনের ফলাফল ও সরবরাহ করা তথ্য পর্যালোচনার পর ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) সিদ্ধান্তে পৌঁছেছে যে ফুয়েল কন্ট্রোল সুইচটি যান্ত্রিকভাবে নকশা অনুযায়ী কাজ করছে এবং এটি ব্যবহারের উপযোগী|’ এতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট ফুয়েল কন্ট্রোল সুইচের ধারাবাহিক উড্ডয়ন সক্ষমতা নিশ্চিত করতে, ডিজিসিএ ইন্ডিয়া ওইইএম-এর স্থাপনায় ডিজিসিএ কর্মকর্তাদের উপস্থিতিতে এটি পরীক্ষার নির্দেশ দিয়েছে|’ এই পরীক্ষা এমন এক সময় হচ্ছে, যখন ২০২৫ সালের ১২ জুন এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যুর ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা চলছে| আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ী, ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার এক মাস পর, গত ১২ জুলাই একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে| পশ্চিম ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিস্ফোরিত হয়েছিল| ১৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, বিষ্ফোরণের ঠিক আগে বিমানটির ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল| এতে পাইলটের ত্রুটি থাকা নিয়ে প্রশ্ন ওঠে| তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, ফুয়েল সুইচ বন্ধ হয়ে যাওয়ার কারণ পাইলটের কোনো পদক্ষেপ, না কি কোনো যান্ত্রিক ত্রুটি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
কথা আর গানে জাতীয় কবিকে স্মরণ করল শিবগঞ্জ সাহিত্য মঞ্চ
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবে ২ হাজার ৩২৫ মৃত্যু
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বেলজিয়ামে
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত
মারা গেছেন অভিনেত্রী হেডেন প্যানেটিয়া
তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’
Printed on: August 17, 2026
May 20, 2026
আন্তর্জাতিক
ভারত বোয়িং ৭৮৭-এর ফুয়েল সুইচ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে
সর্বশেষ খবর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Aug 17, 2026
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
Aug 17, 2026