প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত একটি ক্রুজ জাহাজ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। জাহাজে থাকা প্রায় ১৫০ জন আরোহীর বেশিরভাগকে সরিয়ে নিজ নিজ দেশে পাঠানো হবে। জাহাজটি কয়েক সপ্তাহ সাগরে ছিল। গতকাল রোববার ডাচ পতাকাবাহী এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে পৌঁছায়। সিভিল গার্ডের একটি জাহাজ এটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে। সামুদ্রিক ট্র্যাকিং সেবা ভেসেলফাইন্ডারের তথ্যেও বিষয়টি নিশ্চিত হয়েছে। যাত্রী ও কিছু ক্রু সদস্যকে নামিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এরপর জাহাজটি নেদারল্যান্ডসের পথে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে হান্টাভাইরাসে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক ডাচ দম্পতি ও এক জার্মান নারী। আরও কয়েকজন এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন। সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। পরীক্ষায় নিশ্চিত হয়েছে, আক্রান্তদের মধ্যে ‘অ্যান্ডিস ভাইরাস’ রয়েছে, যা ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়াতে পারে। এতে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। বিশ^ স্বাস্থ্য সংস্থার মহামারি প্রস্তুতি ও প্রতিরোধ বিষয়ক পরিচালক মারিয়া ভ্যান কেরখোভে গত শনিবার বলেন, ‘জাহাজে থাকা সবাইকে আমরা উচ্চ ঝুঁকির সংস্পর্শে রয়েছে বলে বিবেচনা করছি।’ তবে সাধারণ মানুষ ও ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্য ঝুঁকি কম বলেও তিনি জানান। বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আধানম গেব্রিসুস গত শনিবার স্পেনে পৌঁছান। তিনি জাহাজ থেকে যাত্রী সরানোর কার্যক্রম তদারক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি একই ধরণের আশ^াস দিয়ে তেনেরিফের বাসিন্দাদের সংহতির জন্য ধন্যবাদ জানান। তিনি খোলা চিঠিতে লিখেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই- এটি আরেকটি কোভিড নয়।’ তেনেরিফে পৌঁছে তিনি বলেন, এই কার্যক্রম সফল হবে বলে তিনি আত্মবিশ^াসী। তিনি সাংবাদিকদের বলেন, ‘স্পেন প্রস্তুত।’ গতকাল রোববার ভোরে গ্রানাদিয়া বন্দরে সাদা তাঁবু স্থাপন করতে দেখা গেছে। পুলিশ বন্দর এলাকার একটি অংশ ঘিরে রেখেছে। তবে এই পরিস্থিতির মধ্যেও স্বাভাবিক জীবনযাত্রা বেশিরভাগ ক্ষেত্রে বজায় রয়েছে। কেউ সাঁতার কাটছে, কেউ বাজারে কেনাকাটা করছে, কেউ ক্যাফেতে বসে সময় কাটাচ্ছে। লটারি বিক্রেতা ডেভিড পারাদা বলেন, ‘ঝুঁকি থাকতে পারে, তবে সত্যি বলতে মানুষকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে না।’ আঞ্চলিক কর্তৃপক্ষ জাহাজটিকে সরাসরি ভিড়তে দেয়নি। এটি উপকূলের বাইরে থাকবে। গতকাল থেকে সোমবারের মধ্যে যাত্রীদের পরীক্ষা ও সরিয়ে নেওয়া হবে।
শিরোনাম
শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর
কর্মী সালমা খাতুনের ইন্তেকাল : শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের
দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার
হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড
সদর ও ভোলাহাটে নারীসহ অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার : নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে তরুণ
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?
Printed on: August 24, 2026
May 10, 2026
আন্তর্জাতিক
হান্টা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে
সর্বশেষ খবর
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা
Aug 24, 2026