বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 24, 2026
May 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বারঘরিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ও হেরোইন জব্দ, তিনজন আটক

Published: May 08, 2026 at 02:18 PM
বারঘরিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ও হেরোইন জব্দ, তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা হতে ৪৫ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইনসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন— মো. জামাল (৫২), মো. কাইয়ুম (৫২) ও তোফাজ্জল হোসেন (৫৫)।  

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বারঘরিয়া লক্ষ্মীপুর হাজীপাড়ার একটি ইটভাটায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে সেখান থেকে ৪৫ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইনসহ জামাল, কাইয়ুম ও তোফাজ্জলকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।