রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে কমছে ডায়ারিয়া আক্রান্তের হার

Published: May 08, 2026 at 02:14 PM
চাঁপাইনবাবগঞ্জে কমছে ডায়ারিয়া আক্রান্তের হার

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ কমে আসছে। গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন ডায়রিয়া রোগী। 

জেলা হাসপাতালের তথ্যমতে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৪৫ জন এবং নতুন ভর্তি ২৭ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৩০ জন রোগী।

শুক্রবার জেলা হাসপাতালের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো তথ্য দিতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।