রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

Published: May 07, 2026 at 03:33 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে জেলাশহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল|

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল শহরের পাঠানপাড়া এলাকা থেকে বিশাল এই আনন্দ মিছিলটি বের করে| মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশে মিলিত হয়|

সমাবেশে বক্তব্য দেন— জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপান ও সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান| 

এসময় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাককর্মীরা উপস্থিত ছিলেন|

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বাংলাদেশ সরকার ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন|

বক্তারা বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নবগঠিত এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে| শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্র অধিকার রক্ষায় ছাত্রদল অতীতের মতো রাজপথে আপসহীন থাকবে|”

উল্লেখ্য, গত ২ মে বাংলাদেশ জাতীয়তাবী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৫ সদস্যের এই কমিটিতে ¯^াক্ষর করেন| এই কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে|