রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৬৪ জন

Published: May 07, 2026 at 03:30 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৬৪ জন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন| তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩৫ জন, শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৯ জন, গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও ভোলাহাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি হয়েছেন| 

বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়|

অন্যদিকে জেলা হাসপাতালের তথ্যমতে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৫১ জন এবং নতুন ভর্তি ৩৫ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী|