বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 24, 2026
May 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ ইভেন্টের জমজমাট আসর

Published: May 07, 2026 at 03:18 PM
চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ ইভেন্টের জমজমাট আসর

চাঁপাইনবাবগঞ্জে ২ মে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সম্পন্ন হয়েছে| বৃহস্পতিবার বিকেলে বালক ও বালিকাদের শেষ আসর ফুটবল খেলার মধ্যদিয়ে শেষ হয় ৮ ইভেন্টের জমজমাট আসর| খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং ব্যক্তিপর্যায়ের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও সনদ বিতরণ করা হয়| 

সমাপনী উপলক্ষে এক আলোচনার আয়োজন করা হয়| এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| তিনি তার বক্তব্যে বলেন— গত ৩ মে থেকে ঢাকায় জেলা প্রশাসক সম্মেল অনুষ্ঠিত হয়েছে| সেই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে এগিয়ে নিতে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন| তিনি খেলোয়াড়দের শুধু খেলাধুলা নয়, ক্রীড়াকে পেশা হিসেবে নিতে বলেছেন| এছাড়া মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে এক সেশনে আমি প্রশ্ন করেছিলাম, আমাদের বাংলাদেশের টিম ফুটবল বিশ^কাপে খেলতে পারে না? তিনি বলেছেন, এই নতুন কুঁড়ির মাধ্যমে যেসব খেলোয়াড় উঠে আসবে তারা আগামীতে বিশ^কাপে খেলবে| আমি আশা করব, আঞ্চলিক পর্যায়ে খেলার জন্য জেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে থেকে যারা ভালো খেলেছে, তাদের নিয়েই যেন টিম গঠন করা হয়| প্রয়োজনে আমরা তাদের প্রশিক্ষণ দেব| তারা হয়তো বিকেএসপিতেও চর্চার সুযোগ পাবে| শুধু তাই নয়, আর্জেটিনা বা ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনায় চর্চার সুযোগ ˆতরি হবে| 

জেলা প্রশাসক লেখাপড়া ও খেলাধুলা মন দিয়ে করার জন্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান| এসময় তিনি সঁাঁতারে চাঁপাইনবাবগঞ্জের কৃতিত্বের কথাও তুলে ধরেন| 

চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতার স্লোগান ছিল— “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”|

আলোচনায় আরো অংশ নেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান|

এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন এবং ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল| অনুষ্ঠানে সঞ্চালনা করেন আমিনুল হক আবির| 

নতুন কুঁড়ি স্পোর্টসে বালকদের ক্রিকেটে চাঁপাইনবাবগঞ্জ সদর চ্যাম্পিয়ন এবং ভোলাহাট রানারআপ হয়| বালিকায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন ও শিবগঞ্জ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে|

এছাড়া কাবাডি প্রতিযোগিতায় বালিকা বিভাগে চাঁপাইনবাবগঞ্জ সদর চ্যাম্পিয়ন ও গোমস্তাপুর রানারআপ এবং কাবাডি বালক বিভাগে গোমস্তাপুর চ্যাম্পিয়ন ও ভোলাহাট রানারআপ হয়|

ফুটবল বালিকা বিভাগে চাঁপাইনবাবগঞ্জ সদর চ্যাম্পিয়ন ও গোমস্তাপুর রানারআপ এবং ফুটবল বালক বিভাগে চাঁপাইনবাবগঞ্জ সদর চ্যাম্পিয়ন ও ভোলাহাট রানারআপ হয়|

৮টি ইভেন্টের মধ্যে ছিল— ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার|