রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন ৯ শিশু হাসপাতালে ভর্তি

Published: May 07, 2026 at 03:08 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন ৯ শিশু হাসপাতালে ভর্তি


চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামের প্রাদুর্ভাব আবারো কিছুটা কমেছে| গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন ৯ শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| এর আগের দিন জেলায় ১৭ জন শিশুকে ভর্তি করা হয়েছিল|

বৃহস্পতিবার জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন জেলা হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৪৬ জন, নতুন ভর্তি ৯ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪২ জন রোগী ভর্তি আছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, এখন পর্যন্ত ২০৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি পাওয়া গেছে| এরই মধ্যে হাম সন্দেহভাজন ৭ জনের মৃত্যু হয়েছে|