রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডিএনসি’র অভিযান: গোমস্তাপুরে ‘গাঁজাসহ দুই বোন আটক’

Published: May 07, 2026 at 03:05 PM
ডিএনসি’র অভিযান: গোমস্তাপুরে ‘গাঁজাসহ দুই বোন আটক’

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নুনগোলা কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই আপন বোনকে আটক করা হয়েছে বলে ডিএনসি জানিয়েছে| গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাদের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই বোনকে আটক করা হয়| 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের (ডিএনসি) উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএনসির একটি দল নুনগোলা কেডিসি পাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে| অভিযানে আপন দুই বোন সাজেদা বেগম (৫৪) ও শাহিদা বেগম (৫৮)কে আটক করা হয়| অভিযানকালে তাদের হেফাজত হতে মোট ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়| তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে| ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে মামলাটি করেছেন |

তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে|