রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানববন্ধন

Published: May 07, 2026 at 03:01 PM
রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানববন্ধন

শুক্রবার (৮ মে) বিশ^ রোড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| ‘মানবতার সেবায় ঐক্যবদ্ধ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌমহনীতে প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়| 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন— জেলা ইউনিটের সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য সাংবাদিক মেহেদি হাসানসহ অন্যরা| এছাড়া সদস্য মানিক রায়হান, সোহেল রানা, রোজিয়া সুলতানা, ইউনিট লেভেল অফিসার মাহমুদুর রহমান লেমনসহ ¯ে^চ্ছাসেবকরা উপস্থিত ছিলেন|

বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে| দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ের সময় রেড ক্রিসেন্টের ¯ে^চ্ছাসেবকরা মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন| ভবিষ্যতেও মানবিক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান তারা|

বক্তারা রেড ক্রিসেন্ট (মূলত রেড ক্রস) আন্দোলনের প্রতিষ্ঠাতা সুইস মানবতাবাদী জিন হেনরি ডুনান্টের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন এবং বিশ^ব্যাপী দুর্যোগকালে ¯ে^চ্ছাসেবীদের ভূমিকা তুলে ধরেন| বক্তারা বলেন— মানুষের জীবন এবং ¯^াস্থ্য সুরক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল| চাঁপাইনবাবগঞ্জেও রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের সেবায় কাজ করে যাচ্ছে| ¯ে^চ্ছাসেবীরা ¯ে^চ্ছা শ্রম দিয়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন|