মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রয়াস হসপিটাল ও আরডিসিএস’র মধ্যে সমঝোতা স্মারক সই

Published: November 10, 2026 at 01:54 PM
প্রয়াস হসপিটাল ও আরডিসিএস’র মধ্যে সমঝোতা স্মারক সই

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস হসপিটালের কাছ থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রিলাই ডিস্ট্রিক্ট কমিউনিটি সোসাইটি (আরডিসিএস)। উল্লেখ্য, আরডিসিএস মূলত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিয়রশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জ জেলাপর্যায়ের একটি সংগঠন। 

মঙ্গলবার জেলাশহরের আলীনগরে অবস্থিত আরডিসিএর’র অফিস কক্ষে এই সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকে প্রয়াস হসপিটালের পক্ষে ফোকাল পার্সন মু. তাকিউর রহমান এবং আরডিসিএস’র পক্ষে নির্বাহী কমিটির সভাপতি হাসিনা খাতুন, সেক্রেটারি জান্নাতুন নেসা ও ক্যাশিয়ার খাদিজা খাতুন স্বাক্ষর করেন। 

এ সময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং প্রয়াস হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রশিদ সমঝোতা স্মারক সই প্রত্যক্ষ করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস ও সহকারী ব্যবস্থাপক দুরুল ইসলাম, প্রয়াস হসপিটালের মেডিকেল অফিসার ডা. আসাদুল ইসলাম আশিক, এসডিএফ’র জেলা কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন, ইনস্টিটিউশনাল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং (আইসিবি) নাজমা আক্তার, প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাংগীর আলম, প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল ও নয়ন আলীসহ অন্যরা।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্যে হলো— আরডিসিএস’র অধীনস্থ গ্রাম সমিতিভুক্ত প্রান্তিক ও সাধারণ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং উভয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা করা।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে জেলাশহরের শান্তিমোড়ে অবস্থিত প্রয়াস হসপিটালের পক্ষ থেকে আরডিসিএস’র সদস্যদের স্বাস্থ্য সেবা কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে সেই সদস্যের পরিবারের ৬ জন স্বল্পমূল্যে প্রয়াস হসপিটাল থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন। এছাড়াও কার্ডের মেয়াদকালীন পর্যন্ত নির্বাচিত চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ এবং চিকিৎসা চলাকালীন প্যাথলজিক্যাল বা ডায়াগনস্টিক টেস্টে বিশেষ সুবিধা পাবেন।