কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতা, সহিংসতা এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ শহরে সন্ত্রাসবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলামের (চাইনিজ রফিক) নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
কর্মসূচির মধ্য দিয়ে যে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে রাজপথে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার অবস্থান তুলে ধরেন নেতাকর্মীরা।
রাজনৈতিক অঙ্গনে এই কর্মসূচিকে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাংগঠনিক সক্রিয়তা ও রাজপথে সতর্ক অবস্থানের একটি বার্তা হিসেবে দেখছেন অনেকেই।