শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 06, 2026
November 06, 2026
বিনোদন
বিনোদন

তিন দশক পরও তারুণ্যে অমলিন পূর্ণিমা

Published: November 06, 2026 at 10:46 AM
তিন দশক পরও তারুণ্যে অমলিন পূর্ণিমা

সেই নব্বই দশকের শেষ থেকে চলচ্চিত্র জগতে গ্ল্যামার ছড়িয়ে আসছেন দিলারা হানিফ পূর্ণিমা। তার সিনে অঙ্গনে পথচলার তিন দশকের দীর্ঘ সময় পেরোবে কিছুদিন বাদেই। বয়সও চল্লিশোর্ধ্ব পেরিয়েছে তার। কিন্তু তার গ্ল্যামার দেখে এখনও বোঝার উপায় নেই বয়স যে একটা সংখ্যা মাত্র; উল্টো দীন যতো যাচ্ছে, পূর্ণিমার তারুণ্যের দীপ্তি আরও বেশি করে প্রকাশ পাচ্ছে। পূর্ণিমা মানেই যেন রূপের জাদুকরি এক আবেদন। তাকে ভক্তরা আখ্যায়িত করেন ‘চিরসবুজ নায়িকা’ বলেই। এবার তার লুকে এমনই এক ভিন্নতা দেখা গেল, যা দেখে ভক্তরা তাকে অষ্টাদশী তরুণী হিসেবেই আখ্যায়িত করছেন। সদ্য সামাজিক মাধ্যমে নিজের কিছু নতুন লুকের ছবি শেয়ার করেছেন। তাতে পূর্ণিমার ফ্যাশন সেন্স ও পোশাকের বাছাই ছিল একটু ব্যতিক্রম। যেমন একটি ছবিতে তাকে কালো এক গর্জিয়াস টপস-এ দেখা গেছে। যা তার আধুনিক ও সোফিস্টিকেটেড লুককে ফুটিয়ে তুলেছে। নিজের বেশ কয়েকটি ভিন্ন লুকে এবার ধরা দিয়েছেন ঠিকই; বিশেষভাবে নজর কেড়েছে তার হেয়ারস্টাইল ও মাথার নান্দনিক এক্সেসরিজ। কখনোই তিনি চুলগুলো পরিপাটি করে পেছনে রেখে মাথায় পরেছেন ক্রিস্টাল পাথর ও মুক্তাখচিত কালো রঙের আকর্ষণীয় হেডব্যান্ড, আবার কখনোই ক্লাসি বান বা আপডু হেয়ারস্টাইলের সঙ্গে যুক্ত করেছেন রকমারি ফুলের মোটিফের চমৎকার সব হেয়ার ক্লিপ ও ক্রিস্টাল হেয়ার পিন। তার নতুন এই হেয়ারস্টাইল এবং ইউনিক হেয়ার এক্সেসরিজের নিখুঁত ব্যবহার পুরো লুকটিকে যে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে, তা বলাই বাহুল্য। ভক্তরাও পূর্ণিমার এমন রূপের প্রশংসায় পঞ্চমুখ। এক নেটিজেনের মন্তব্য ছিল এমন, ‘আমার বয়স যখন ১২, তখন পূর্ণিমার বয়স ২৭। এখন আমার বয়স ২৬, আর পূর্ণিমার বয়স ১৮’।