চলনে-বলনে, সাজপোশাকে বরাবরই ভক্তদের নজর কাড়েন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তাকে দেখা গেল কিছুটা ভিন্ন সাজে। লাল রঙের পোশাক, রঙিন ওড়না আর সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। এমন লুকে এর আগে দেখা যায়নি অপুকে; তাই যেন এবার ভক্তরা তার এই ব্যতিক্রমী লুকে দেখে খানিক তাজ্জব বনেই গেলেন। গত বৃহস্পতিবার রাতে ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে দেখা গেছে লাল রঙের নকশা করা ট্র্যাডিশনাল পোশাকে। সঙ্গে গলায় জড়ানো ভিন্ন রঙের ওড়না। কানে বড় ঝুমকা, হাতে রঙিন চুরি; সব মিলিয়ে এক অনন্য রূপে দেখা গেছে তাকে। কখনোই বাইকের পাশে দাঁড়িয়ে, কখনোই শুয়ে-বসে ক্যামেরায় ধরা দিয়েছেন চিত্রনায়িকা। আবার কখনও আবেদনময়ী ভঙ্গিতেও নিজেকে মেলে ধরেছেন। অপুর এমন লুক দেখে মুগ্ধ না হয়ে পারল না ভক্তরা। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে অপু বিশ্বাসের ভক্তদের কেউ লিখেছেন ‘আগুন’, কেউ আবার তুলনা করেছেন বলিউড অভিনেত্রীদের সঙ্গে। ছবির সঙ্গে নিজের জীবনদর্শনের কথা তুলে ধরেছেন অপু। লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই’।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন
কারাগারগুলোতে নিরাপত্তা জোরদারে ৭ নির্দেশনা
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
রোনালদোর বিদায় মেনে নিতে নারাজ পর্তুগিজ ফুটবল ফেডারেশন
জয় দিয়ে সাফ শুরু করলো বাংলাদেশ
নতুন বিশ্বরেকর্ডে নাম লেখালেন হাসান মাহমুদ
দিন শেষে এখনও ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর
নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বিজয় সেতুপতি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন
Nov 06, 2026
কারাগারগুলোতে নিরাপত্তা জোরদারে ৭ নির্দেশনা
Nov 06, 2026
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
Nov 06, 2026
জয় দিয়ে সাফ শুরু করলো বাংলাদেশ
Nov 06, 2026