সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অ্যানফিল্ডে ১৪ বছর পর লিভারপুলকে হারাল আর্সেনাল ব্রিটিশ নাগরিকত্বে আফগান লিগে নাম লেখালেন আমির বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা দিলো দ. আফ্রিকা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সার নিয়ে কৃষকদের অভিযোগ শুনলেন এমপি বুলবুল : দিলেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের কমিউনিটি সংলাপ নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ : নাচোলে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
Printed on: November 02, 2026
November 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১০১ জন

Published: November 02, 2026 at 01:36 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  আরো ১০১ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। জেলা হাসপাতালে গিজগিজ করছে ডেঙ্গু রোগী। সরকারি হাসপাতালের পরিসংখ্যানে মৃতের সংখ্যা ৪ জন থাকলেও রামেক হাসপাতাল বা বাড়িতে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন কেউ না কেউ। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৪৫ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৫ জন নারীসহ ৩৯ জনকে জেলা হাসপাতালে, ৭ জন পুরুষ ও ২ নারী রোগীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ পুরুষ রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন নারী রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জন নারী রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৫১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৩ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩১ জন পুরুষ ও ৪৩ জন নারীসহ ৭৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ২ জন নারীসহ ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ ও ২ জন নারী রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৯৮২ জন, শিবগঞ্জে ১৯৩ জন, গোমস্তাপুরে ১৭৫ জন, নাচোলে ৯৮ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৭ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৫৬৫ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৩০০ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২০৫ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।