ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের (এপি) ২০২৬ অর্থবছরের কর্মসূচির গুণগতমান মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে জেলা শহরের স্বরুপনগরে সিসিডিবি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন, বিদ্যমান শক্তি ও ঘাটতি চিহ্নিতকরণ, চলমান কার্যক্রম পর্যালোচনা এবং উন্নয়নের সুযোগ নির্ধারণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ, কর্মসূচির মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই ফলাফল ও ইতিবাচক প্রভাব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় অংশগ্রহণ করেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এপির এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু ও ভিক্টোরিয়া বিশ্বাস, প্রোগ্রাম অফিসার গোলাম সাকলায়েন ও লিন্ডা রিচিল, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি এবং শিক্ষা ও জীবনদক্ষতাবিষয়ক টেকনিক্যাল স্পেশালিস্ট মার্গারেট মধু অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মসূচির ফলাফল ও কর্মসম্পাদনের প্রবণতা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা আরো কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং কর্মসূচির গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।