রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে সেরা দশে তাহমিদ

Published: November 01, 2026 at 01:34 PM
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে  বিভাগীয় পর্যায়ে সেরা দশে তাহমিদ

রাজশাহীতে অনুষ্ঠিত ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৭’-এর বিভাগীয় পর্যায়ে সেরা ১০-এ স্থান করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ-উল ইসলাম। এ অর্জনের মধ্য দিয়ে সে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে।

গত শনিবার রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে সেরা ১০-এ জায়গা করে নেয় তাহমিদ। তাহমিদ-উল ইসলামের এ সাফল্যে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে ইতবাচক প্রতিক্রয়া সৃষ্টি হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দুটি ক্যাটেগরিতে শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ক-ক্যাটাগরিতে (ষষ্ঠ থেকে নবম শ্রেণী) ৩৩৮ জন এবং খ-ক্যাটাগরিতে (দশম থেকে দ্বাদশ শ্রেণী) ১৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

বিশ্বের সব মাতৃভাষার সংরক্ষণ, চর্চা ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিলুপ্তির ঝুঁকিতে থাকা ভাষাগুলো রক্ষার লক্ষ্য নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার চর্চা, প্রচার ও প্রসার বাড়ানোর উদ্দেশ্যে ২০২৪ সালে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো দেশব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী জানুয়ারি মাসে সুবিধাজনক সময়ে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রতিটি অঞ্চল থেকে ক-ক্যাটাগরিতে ১০ জন এবং খ-ক্যাটাগরিতে ১০ জন করে মোট ২০ জন শিক্ষার্থী জাতীয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। এভাবে ১০টি অঞ্চল থেকে মোট ২০০ জন শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।