সামাজিক মাধ্যমে নিজের গ্ল্যামার দিয়ে ভক্তদের প্রায়ই কাবু করেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এবার দিলেন সোজা কফি খাওয়ার আমন্ত্রণ, তবে রেখেছেন বিশেষ শর্ত, অর্থাৎ, দিতে হবে সেই কফির বিল! নিজের কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করে এই আমন্ত্রণটি জানালেন জয়া। ছবিতে দেখা যায় এক নজরকাড়া লুকে। সাদা রঙের পোশাকে তার লুকটি ছিল ক্যাজুয়াল। তবে কমতি ছিল না তার গ্ল্যামারের। কখনও মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, আবার কখনও মিষ্টি চোখে ক্যামেরার দিকে তাকিয়ে; এভাবেই দিয়েছেন ছবিগুলোর পোজ। তার এমন সুন্দর মূহূর্তের সঙ্গ কে না চাইবে? সে ভেবেই হয়তো এবার সোজা ভক্তদেরই নিমন্ত্রণ জানালেন এই অভিনেত্রী। ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’ তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে ভক্তরা মুহূর্তেই বেশ সাড়া দিয়েছে। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মজার সব মন্তব্য করে মেতে উঠেছেন। অনেকেই লিখেছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে সব মিলিয়ে জয়ার এই পোস্টটি খানিক আলোচনায়ই এলো, বিশেষ করে তার এই 'সরল আমন্ত্রণ'-নিয়ে প্রশংসা করছেন অনেকে।
শিরোনাম
শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন
গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ ইজিবাইক জব্দ : আটক তিনজন
এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি
যুক্তরাজ্যে বাড়ির দাম বৃদ্ধির হার দুই বছরের মধ্যে সর্বনিম্ন
ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে ৩,৫৬০ জনের প্রাণহানি
মারা গেছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন
Oct 30, 2026
এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
Oct 30, 2026
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Oct 30, 2026