বুধবার ২১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 21, 2026
October 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডেঙ্গুর লার্ভা নিধনে ১৫টি স্প্রে মেশিন দিলেন বুলবুল এমপি

Published: October 21, 2026 at 01:07 PM
ডেঙ্গুর লার্ভা নিধনে ১৫টি স্প্রে মেশিন দিলেন বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে নিজস্ব অর্থায়নে ১৫টি স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে এসব প্রদান করেন সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।  

বিকেল ৪টায় পুরাতন সিঅ্যান্ডবি ঘাট-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সামাজিক সংগঠন আন-নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটির জন্য একটি করে স্প্রে মেশিন বরাদ্দ দেওয়া হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা।

আন-নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় আন-নাসিহা ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন— জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম পৌরবাসীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।