মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজপথে কিছু দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী ভোলাহাটে সড়কের পাশ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৯২ জন নগদ লেনদেনে ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ বেশি : বাংলাদেশ ব্যাংক রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরদিন দ্বিপাক্ষিক বৈঠক তাকাইচির সঙ্গে ৬১৭ কোটির অন্তর্বাস পড়ে নজর কাড়লেন কাইলি জেনার
Printed on: October 20, 2026
October 20, 2026
বিনোদন
বিনোদন

শাড়ি-গাজরায় স্নিগ্ধ ছড়ালেন জয়া

Published: October 20, 2026 at 11:17 AM
শাড়ি-গাজরায় স্নিগ্ধ ছড়ালেন জয়া

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রতিনিয়ত আলোচনায় থাকেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে নিজের উপস্থিতিকে অন্যমাত্রায় তুলে ধরেন অভিনেত্রী। এর আগে অবশ্য ভিডিও প্রকাশ করেছিলেন, তাকে দেখা গিয়েছিল এই নতুন সাজে। এবার তার কিছু স্থিরচিত্র প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে। ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে ছিল ধুসর গোলাপির কাজ। ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে সুন্দর সামঞ্জস্য। কানজুড়ে ঝুলছে ভারী কানের দুল, হাতে অলংকার আর খোলা চুলে ঝুলানো বেলি ফুলের গাজরা। সব মিলিয়ে তার এই বাঙালি সাজ বাড়িয়েছে বাড়তি আকর্ষণ। ছবিগুলোতে তিনি নিজেকে পেছন থেকে ক্যামেরাবন্দি করেছেন। চুলে বেলি ফুলের গাজরা দেখাচ্ছেন, কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি সুপরিচিত গানের বাণী জুড়ে দিয়ে জয়া লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।” জয়ার এই চমৎকার সাজ আর কাব্যিক ক্যাপশন নজর কেড়েছে ভক্ত ও অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর এই স্নিগ্ধ ও অপরূপ রূপের ভূয়সী প্রশংসা করছেন।