কয়েকদিন আগেই নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। সেই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান ঢালিউডের একঝাঁক তারকা; গিয়েছিলেন অভিনেত্রী তমা মির্জাও। অনুষ্ঠান শেষ হলেও গত কয়েকদিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। সামাজিক মাধ্যমে নিয়মিত সেই ভ্রমণের ছবিও শেয়ার করছেন অনুরাগী ও ভক্তদের সঙ্গে। তবে এবার নিজের সামাজিক মাধ্যমে তমা মির্জার পোস্ট করা নতুন কিছু ছবি বেশ নজর কেড়েছে। ছবিতে তাকে দেখা গেছে ফরমাল লুকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর পরা বড় হোয়াইট ওভারকোট আর চোখে কালো চশমা; যা বেশ আকর্ষণীয় রূপে ফুটিয়ে তুলেছে তমাকে। ছবিগুলোতে আরও দেখা যায়, একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে ফ্রেমবন্দি হয়েছেন তমা। কিছু ছবিতে তার চোখেমুখে ধরা দিয়েছে বোল্ড, আবেদনময়ী ও গ্ল্যামারাস ভঙ্গি। ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’ তমার এই আকর্ষণীয় লুক দেখে ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসা করছেন।
শিরোনাম
উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজপথে কিছু দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী
ভোলাহাটে সড়কের পাশ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
পূজামণ্ডপ পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৯২ জন
নগদ লেনদেনে ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ বেশি : বাংলাদেশ ব্যাংক
রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরদিন দ্বিপাক্ষিক বৈঠক তাকাইচির সঙ্গে
৬১৭ কোটির অন্তর্বাস পড়ে নজর কাড়লেন কাইলি জেনার
সর্বশেষ খবর
পূজামণ্ডপ পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের
Oct 20, 2026
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার একজন
Oct 20, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৯২ জন
Oct 20, 2026