বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
April 30, 2026
জাতীয়
জাতীয়

গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

Published: April 30, 2026 at 05:25 PM
গণভোটের রায়   বাস্তবায়নে দাবিতে  মহাসমাবেশ করবে  ১১ দলীয় জোট

জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী ১৬ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভাগীয় গণসমাবেশ করার পর অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। 

এ সময় জোটের নেতারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নৈরাজ্যের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে মানুষের প্রদত্ত রায়কে অস্বীকার করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করেছে। তিনি আরো বলেন, গণভোটের মাধ্যমে মানুষ সরকার বা রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দায়িত্ব দিয়েছিল। কিন্তু সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের পথে হাঁটছে, যা নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, গণভোটের জনরায় নিয়ে ‘ছিনিমিনি’ খেলা হচ্ছে এবং এ অবস্থায় রাজপথে আন্দোলন জোরদার করা হবে। 

জোটের পক্ষ থেকে বলা হয়, সরকারের একচেটিয়া দলীয়করণ ও স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের প্রতিবাদে জনমত গঠন এবং রাজপথে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। 

গণভোটের জনরায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের বিভাগীয় কর্মসূচির মধ্যে রয়েছেÑ ১৬ মে রাজশাহী বিভাগ, ১১ জুলাই রংপুর বিভাগ, ১৩ জুলাই চট্টগ্রাম বিভাগ, ১৮ জুলাই বরিশাল বিভাগ, ২৫ জুলাই আবার রংপুর বিভাগ এবং ২৭ জুলাই ময়মনসিংহ বিভাগে সমাবেশ। এসব কর্মসূচি শেষে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করবে জোটটি।