পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী সাবেক এক শিক্ষার্থীর হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকের এ ঘটনায় প্রধান শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন বলে জানায় দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ ঘটনার একদিন আগে অর্থাৎ বুধবার দেশটির আরেকটি স্কুলে ছুরিকাঘাতে ১০ জন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওয়ারশর উত্তর-পূর্বাঞ্চলের ভিশকুভ কাউন্টির লেশচিদোল-নোভিনি এলাকার একটি স্কুলে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। সেখানে তিন কর্মীকে আহত করা হয়। আহতদের মধ্যে স্কুলটির প্রধান শিক্ষকও ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ বছর বয়সী কিশোরটিকে আটক করে। পরে পুলিশ জানায়, আহত ৩৭ বছর বয়সী এক স্কুলকর্মীকে বাঁচানোর চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি জানিয়েছেন, দেশটির মধ্যাঞ্চলের সিরেপক শহরে পৃথক ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। তার ব্যাগ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার উত্তর-পূর্ব পোল্যান্ডের অস্ট্রোলেঙ্কার একটি স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় ১০ জন আহত হন। পুলিশ ওই ঘটনায় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করে। আহতদের মধ্যে ওই সন্দেহভাজন নিজেও ছিলেন।
শিরোনাম
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি
চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৮২ জন ডেঙ্গু আক্রান্ত
১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা
৩৬.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
Printed on: October 08, 2026
October 08, 2026
আন্তর্জাতিক
পোল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১, প্রধান শিক্ষকসহ আহত ২
সর্বশেষ খবর
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত
Oct 08, 2026
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি
Oct 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
Oct 08, 2026