নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আবেগে ভেসেছে ফুটবল বিশ্ব। বুধবার বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক অধ্যায়ের শেষ ম্যাচ খেলেছেন মেসি। বিদায়ী ম্যাচেও ছিলেন চেনা ছন্দে। একটি গোলের পাশাপাশি করেছেন দুটি অ্যাসিস্ট। মেসির বিদায়ের আবেগ ছুঁয়েছে বাংলাদেশকেও। বিশ্বের কোটি ভক্তের মতো দেশের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ফুটবলারের শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। দীর্ঘদিনের ভালোবাসা, স্মৃতি আর বিদায়ের বেদনা উঠে এসেছে তাদের কথায়। চিত্রনায়িকা পরীমনির কাছেও মেসির বিদায় কেবল একটি ম্যাচের সমাপ্তি নয়, বরং একটি যুগের শেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়, আজ একটা যুগের শেষ অধ্যায়।’ মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথাও তুলে ধরেছেন পরীমনি। তিনি আরও লেখেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’ বিশেষ করে ২০২২ বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার মুহূর্তটি এখনও তার কাছে বিশেষ স্মৃতি। পরীমনির ভাষায়, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’ মেসির শেষ ম্যাচে জয়-পরাজয়ের হিসাবের চেয়ে বিদায়ী মুহূর্তটিই পরীমনির কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি লিখেছেন, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।’ বিদায়বেলায় মেসিকে ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখছেন পরীমনি। প্রিয় তারকাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আইপি ক্যামেরার আওতায় থাকবে ১৬৪টি দুর্গামণ্ডপ
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৯৫ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে ৩০ জন ফিরে পেলেন হারানো মোবাইল
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি
নাচোল শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দুই অ্যাসিস্ট ও এক গোলে শেষ ম্যাচটা রাঙালেন মেসি
ভারত নারী দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা
ডারবান টেস্ট থেকে ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন
ওয়েস্ট ইন্ডিজের সাথে দাপুটে জয় পেলো ভারত
দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৯৫ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 07, 2026
চাঁপাইনবাবগঞ্জে ৩০ জন ফিরে পেলেন হারানো মোবাইল
Oct 07, 2026
নাচোল শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Oct 07, 2026