বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
April 30, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সরাসরি ফ্লাইট পুনরায় চালু, সম্পর্ক উষ্ণতার নতুন ইঙ্গিত

Published: April 30, 2026 at 04:39 PM
যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সরাসরি ফ্লাইট পুনরায় চালু, সম্পর্ক উষ্ণতার নতুন ইঙ্গিত

সাত বছর পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে প্রথম সরাসরি ফ্লাইট গতকাল বৃহস্পতিবার চালু হচ্ছে। ওয়াশিংটন দেশটির বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার নতুন ইঙ্গিত হিসেবে এটিকে দেখা হচ্ছে। আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিটে মিয়ামি থেকে ছেড়ে কারাকাসের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ফ্লাইট ছাড়ার আগে গেট ডি৫৫-এ যাত্রীদের শুভেচ্ছা জানাবেন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি, মিয়ামি সিটির প্রতিনিধি ও ওয়াশিংটনে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ফেলিক্স প্লাসেন্সিয়ার প্রতিনিধিরা। তিন ঘণ্টার বেশি সময় পর ফ্লাইটটি সিমন বলিভার বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরটি মাইকোটিয়া নামে অধিক পরিচিত। সেখানে গণমাধ্যমের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লাখ ভেনেজুয়েলার নাগরিকের বসবাস। সম্পর্কের উন্নয়ন হলে, দক্ষিণ আমেরিকার দেশটিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক উপস্থিতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলার নাগরিকদের সরিয়ে দিতে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি একটি কর্মসূচি বাতিল করেছেন, যা অভিবাসীদের অপরাধপ্রবণ ওই দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিত। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাসে এক অভিযানে মাদুরোকে আটক করে। তাকে ও তার স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নেওয়া হয়। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। মাদুরোর স্থলাভিষিক্ত হয়েছেন তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ সহযোগিতামূলক ভূমিকা পালন করছেন।