প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেছেন, যারা মাঠপর্যায়ে কাজ করছেন তারাই হচ্ছেন প্রয়াসের ভিত। সেই জায়াগায় আপনারা আরো দায়িত্বশীল হয়ে কাজ করবেন। ভালো সদস্য বাছাই করে ঋণ প্রদান করবেন।
তিনি আরো বলেন, নিজের দক্ষতা বাড়াতে হবে। না বাড়ালে দক্ষতার দৌড়ে আপনি পিছিয়ে পড়বেন। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সোমবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সকালে রাজশাহীর শিমলায় একটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
হাসিব হোসেন বলেন, আমাদেরকে ভালো পোর্টফোলিও বৃদ্ধি করতে হবে। গত দুই-তিন বছরের তুলনায় বর্তমানে আমাদের অর্থের প্রবাহ আগের থেকে ভালো। তিনি আরো বলেন, আমাদের সফলতা অর্জন করতে হলে ভালো পারফরমেন্স করতে হবে। এর জন্য আমাদেরকে ভালো সদস্য ভর্তি করতে হবে, ভালো ঋণগ্রহীতা যাচাই করে তাদেরকে ঋণ প্রদান করার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, ভালো মানুষের সংখ্যা বেশি বিধায় এই সমাজ টিকে আছে। প্রয়াসে ভালো মানুষের সংখ্যা বেশি, বিধায় প্রয়াস এখনো টিকে আছে। তিনি বলেন, কাজ করতে গেলে সমস্যা হবে, সেগুলো আমাদেরকে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো পোর্টফোলিও ধারণ করে এগোতে হবে।
প্রয়াসের প্রতিষ্ঠাতা বলেন, সদস্য যাচাই বাছাই করে সঠিক নিয়ম মেনে ঋণ বিতরণ করবেন। অগ্রসর ঋণ বাড়াতে হবে। আপনারা এখন বড় ঋণ দেন, সেটা ভালো করে যাচাই বাছাই করে দেবেন। তিনি আরো বলেন, আপনারা সফল হবেন এই আশা করি এবং আপনারা সফল হলে প্রয়াস সফল হবে। আপনাদের মধ্যে দিয়েই বাংলাদেশে প্রয়াসের সুনাম ছড়িয়ে পড়ুক।
সভায় সূচনা বক্তব্য দেন প্রয়াসের জ্যেষ্ঠ পরিচালক নাসের উদ্দিন। অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস জেববানু বেগম, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার।
সভায় আরো উপস্থিতি ছিলেন— প্রয়াসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, আব্দুস সালাম ও ফিরোজ আলমসহ সংস্থাটির সকল জোনপ্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক ও ইউনিট ব্যবস্থাপকগণ।
ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা করে সঞ্চয় বৃদ্ধি, ঋণস্থিতি ও ঋণ বিতরণ এবং ওটিআর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইউনিটগুলোকে ক্রেস্ট ও মগ প্রদান করা হয়।