সোমবার ০৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 05, 2026
October 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত

Published: October 05, 2026 at 01:39 PM
চাঁপাইনবাবগঞ্জে  একদিনে ৯৯ জন  ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৪৩ জনকে জেলা হাসপাতালে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জনকে, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ৪৪ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৫৫ জনকে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, নতুন ৫৫ জন রোগীর মধ্যে ২৯ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন।

একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৪৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনসহ ৫৫ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে বর্তমানে ৪৯ জন পুরুষ ও ৪০ জন নারীসহ ভর্তি রোগী ৮৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ২ জন নারীসহ ৮ জন, গোমস্তাপুরে ৮ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ ও ১ নারীসহ ৫ জন রোগী ভর্তি রয়েছেন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২ জনের।