বলিভিয়ার পশ্চিমাঞ্চলে বাস উল্টে অন্তত নয় জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন। গত বুধবার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য জানিয়েছে। রাজধানী লা পাজ থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে ছোট শহর চালাকোলো এলাকায় ভোরের দিকে ওরুরো শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান কর্নেল ন্যান্ডি তোররিকো রাষ্ট্রীয় টেলিভিশন বলিভিয়া টিভিকে বলেন, ‘আমাদের কাছে নয় জনের মৃত্যুর তথ্য আছে। আহত ২২ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’ এই ঘটনায় মৃতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে। চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে অতিরিক্ত গতি ও চালকের সতর্কতার ঘাটতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় ২৪ বছর বয়সী চালকও আহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, বলিভিয়ায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৪০০ মানুষ মারা যান। অধিকাংশ ক্ষেত্রেই চালকের অবহেলা ও যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনাগুলোর জন্য দায়ী।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ঈদে মিলাদুন নবী (সা.) পালিত
মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর
দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি
তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
Printed on: August 26, 2026
April 30, 2026
আন্তর্জাতিক
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ঈদে মিলাদুন নবী (সা.) পালিত
Aug 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
Aug 25, 2026