অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে এটি নির্বাচিত হয়েছে। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ে জায়গা করে নেয় চারটি চলচ্চিত্র। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ‘রইদ’-এর অস্কারযাত্রাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক এই মঞ্চে দেশের গল্প, সংস্কৃতি ও নির্মাণশৈলী তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে সিনেমাটির মাধ্যমে। সিনেমাটির শিল্পীরাও মনে করছেন, এই যাত্রা শুধু ‘রইদ’-এর নয়; একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গল্প তুলে ধরার একটি বড় সুযোগ। ‘রইদ’ মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে- এমনটাই বলেছেন নির্মাতা। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধিমানের চিত্রনাট্যে এ ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি। অস্কারের জন্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী নাজিফা তুষি বলেন, ‘রইদ’-এর অস্কারযাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।’ এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার। সেখানে ‘রইদ’ জায়গা করে নিতে পারলে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক মঞ্চে তৈরি হবে আরও বড় সুযোগ।
শিরোনাম
অভাবকে পেছনে ফেলে তুরি জনগোষ্ঠীর কাজল বিচারক হওয়ার পথে
চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে পাঁচ দিনের ক্যাম্পুরী
মহানন্দা নদীতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু
আধুনিক কসাইখানার নির্মাণ কাজ শেষ, অপেক্ষা উদ্বোধনের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ
১০ লাখ ডলারকে ‘না’ বললেন স্যান্টনার
আঙুলের চোটে দল থেকে ছিটকে গেলেন ইংলিস
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে পাঁচ দিনের ক্যাম্পুরী
Sep 27, 2026
মহানন্দা নদীতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু
Sep 27, 2026
আধুনিক কসাইখানার নির্মাণ কাজ শেষ, অপেক্ষা উদ্বোধনের
Sep 27, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত
Sep 27, 2026