রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 27, 2026
September 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মহানন্দা নদীতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু

Published: September 27, 2026 at 01:52 PM
মহানন্দা নদীতে ডুবে দুই  কলেজ ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে সামিউল ইসলাম সুজন (১৯) ও সাব্বির আহমেদ (১৯) নামের দুই তরুণের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সুজন জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সাব্বির একই গ্রামের আব্দুস সুবাহানের ছেলে। 

রবিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। 

গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. ইউসুফ আলী জানান, সুজন নবাবগঞ্জ সরকারি কলেজের ও সাব্বির মহিপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। রবিবার দুপুরে একসঙ্গে খেলাধুলা করে দুপুরে মহানন্দা নদীর দিয়াড় ধাইনগর ঘাটে গোসল করতে যায়। গোসলে নেমে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা মৃত অবস্থায় তাদের উদ্ধার করে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নৌপুলিশ দেখবে, তাদেরকে খবর দেয়া হয়েছে। 

এদিকে গোদাগাড়ী নৌপুলিশের এসআই জীবন চন্দ্র রায় রবিবার বিকেলে পৌনে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন।