বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
April 29, 2026
জাতীয়
জাতীয়

সংসদে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি রবিউল বাশার : খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Published: April 29, 2026 at 04:33 PM
সংসদে হঠাৎ অসুস্থ  জামায়াত এমপি  রবিউল বাশার  : খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় মুহা. রবিউল বাশার অসুস্থ হয়ে পড়লে স্পিকার তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় বগুড়া-৫ আসনের সরকারি দলের সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার উপস্থিত রয়েছেন, আমরা পাঠাচ্ছি। ডাক্তার যাচ্ছেন ওখানে।’

এদিকে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তিনি আরো জানান, দুপুরে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহা. রবিউল বাশার। পরে অন্যান্য এমপি এবং সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে লবিতে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এরপর জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপি বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনাও দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্য হুইপগণও উপস্থিত ছিলেন।

পরে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম জানান, হাফেজ মুহা. রবিউল বাশার এখন সুস্থ রয়েছেন। নির্বাচনী এলাকা থেকে গত (মঙ্গলবার) রাতে ঢাকায় তিনি এসেছেন। দীর্ঘসময় জার্নি করায় ঘুমের ব্যাঘাত ঘটেছে। এজন্য কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তার তাকে বাসায় বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন।