শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত নাচোলে লাইসেন্স বিহীন গোডাউনে ডিজেল রাখার দায়ে জরিমানা ৫৯ বিজিবির অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার একজন আটক নারায়নপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ দিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন সম্পর্ক টিকিয়ে রাখতে যে পরামর্শ দিলেন বর্ষা অস্কারের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা সদর থানা পুলিশের অভিযান : চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৮৪৮টি চোরাচালানি পণ্যসহ জব্দ ১৩৫ মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত
Printed on: September 19, 2026
September 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

Published: September 18, 2026 at 01:26 PM
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বিদের জুয়েলারি দোকান মালিক, কারিগর ও কর্মকাররা পূজা-অর্চনার মধ্যদিয়ে দিনটি পালন করেন। সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন বিশ্বকর্ম দেবতা হচ্ছে শৈল্পিক ও তৈরির বা নির্মাণের দেবতা, বিভিন্ন কারুকাজে তৈরি করাই এই দেবতার কর্ম। প্রস্তুতকারক শিল্প ও কারখানার কর্মে জড়িত সনাতনী ভক্তরা শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা করে থাকেন। 

প্রায় প্রতিটি জুয়েলারী দোকানের মেঝেতে পূজা-অচর্নার আয়োজন করা হয়। কখনো কখনো বিশ্বকর্মার মূর্তি স্থাপন কিংবা কখনও কখনও পটে আঁকা চিত্র সামনে রেখে তার পূজা করা হয়। উন্নত ভবিষ্যৎ, দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কাজের পরিস্থিতি এবং সর্বোপরি সাফল্য অর্জনে প্রার্থনা করে থাকেন তারা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিশ্বকর্মাকে দেবতাদের শিল্পী ও নির্মাতা হিসেবে মানা হয়। তাই তাঁর পুজোর সঙ্গে কাজের জায়গা, যন্ত্রপাতি এবং যন্ত্র-নির্ভর শিল্পের বিশেষভাবে যোগ রয়েছে। কলকারখানা থেকে গ্যারেজ, বিভিন্ন জায়গায় এই দিনে যন্ত্রপাতির পুজো করা হয়। বিশ্বকর্মার আরাধনা করে কর্মীরা তাদের কাজ ও দক্ষতার প্রতি শ্রদ্ধা জানান এবং নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির আশীর্বাদ চেয়ে নেন। ফলে বিশ্বকর্মা পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, প্রতিটি মানুষের কর্মজীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ দিন।