ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ব্যক্তিগত জীবনে নায়ক-প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। দাম্পত্য জীবনে বেশ ভালো সময় পার করছেন তারা। বেশ আগে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্ষা। আপাতত স্বামী-সন্তানদের নিয়ে অধিক ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ে সরব না থাকলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বর্ষা। নানা সময়ে নানা ভাবনা এই মাধ্যমে শেয়ার করেন। গত বৃহস্পতিবার ফেসবুকে বেশ দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী; যা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘খোঁজ: দ্য সার্চ’খ্যাত অভিনেত্রী বর্ষা বলেন, “যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে, আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না। অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সা প্রয়োজন আছে। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই সবচেয়ে বড় বিষয় নয়।” বর্ষা বলেন, “আমার কাছে সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে-আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া। আপনি যদি সত্যিই জানেন যে, ‘এই মানুষটা আমার জীবনে সারা জীবন থাকবে’। অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন।” ব্যাখ্যা করে বর্ষা বলেন, “একটা সময় একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা এবং আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন সেই জায়গা থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার হলেও চিন্তা করে-আমি চলে গেলে কী হবে? এই সম্পর্কগুলোর কী হবে? আমার কাছে এটাই সম্পর্কের বড় একটি ইনভেস্টমেন্ট।” সম্পর্কের ভিত্তি মজবুত করার পরামর্শ দিয়ে বর্ষা বলেন, “আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন। কারণ কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের মানুষদের সঙ্গেও একটা বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে মায়া, সম্মান এবং দায়বদ্ধতাও তৈরি হয়। আর সেই কারণেই, কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়-সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।” ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম-টু’ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন বর্ষা। এ দম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে দুই পুত্রসন্তান।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
নাচোলে লাইসেন্স বিহীন গোডাউনে ডিজেল রাখার দায়ে জরিমানা
৫৯ বিজিবির অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার একজন আটক
নারায়নপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ দিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন
সম্পর্ক টিকিয়ে রাখতে যে পরামর্শ দিলেন বর্ষা
অস্কারের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
সদর থানা পুলিশের অভিযান : চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার
শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৮৪৮টি চোরাচালানি পণ্যসহ জব্দ ১৩৫ মোবাইল ফোন সেট
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত
Printed on: September 19, 2026
September 18, 2026
বিনোদন
সম্পর্ক টিকিয়ে রাখতে যে পরামর্শ দিলেন বর্ষা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
Sep 18, 2026
৫৯ বিজিবির অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার একজন আটক
Sep 18, 2026
দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন
Sep 18, 2026