শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সদর থানা পুলিশের অভিযান : চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৮৪৮টি চোরাচালানি পণ্যসহ জব্দ ১৩৫ মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে গঠিত টিম আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা ১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ইইউ সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩ ডিজিটাল হচ্ছে টিসিবি মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ বিদেশের সম্পদের তথ্য চায় দুদক
Printed on: September 18, 2026
September 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে গঠিত টিম

Published: September 17, 2026 at 01:51 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি  যাওয়া শুরু করেছে গঠিত টিম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় ডেঙ্গু মশাসহ অন্যান্য মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি বাড়ি যাচ্ছেন জেলা প্রশাসনের গঠিত টিম সদস্যরা। বৃহস্পতিবার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা বিশেষ করে বস্তি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ডেঙ্গু বিষয়ে ধারণা দেয়া হয়। সেই সঙ্গে ফগিং করে ধোঁয়া দেয়া হয়। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলবাগান বস্তিসহ অন্যান্য এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সেখানকার বাসন্দিাদের সঙ্গে কথা বলেন সিভিল সার্জন ড. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও টিমলিডার তৌফিকুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা টিমলিডার আহসান হাবীব এবং টিমের অন্য সদস্যরা। 

উল্লেখ্য, গত বুধবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু মশক নিধন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে টিম গঠন করা হয়। একজন কর্মকর্তার নেতৃত্বে পৌরসভার কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্কাউটস সদস্য ও সাংবাকিদের নিয়ে একটি করে টিম গঠন করা হয়। 

প্রতিটি টিম ডেঙ্গু মশার হটস্পটগুলোর প্রতিটি বাড়িতে গিয়ে ফগিং ও লার্ভাসাইট ব্যবহার করে ডেঙ্গু মশা ও তার বংশ বিস্তার রোধ করার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে জনসাধারণকে সচেতন করার কথা বলা হয়। তাতেও যদি কেউ কথা না শোনে তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্তও হয়। 

প্রসঙ্গত, রেলবাগান বস্তির ড্রেনের পানি নিষ্কাশন না হওয়া জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কিউলিস মশার প্রাদুর্ভাব বাড়ছে। বিষয়টি পৌর প্রশাসক উজ্জ্বাল কুমার ঘোষ সরেজমিনে দেখার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার প্রকৌল বিভাগকে নির্দেশনা দেন।