শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সদর থানা পুলিশের অভিযান : চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৮৪৮টি চোরাচালানি পণ্যসহ জব্দ ১৩৫ মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে গঠিত টিম আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা ১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ইইউ সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩ ডিজিটাল হচ্ছে টিসিবি মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ বিদেশের সম্পদের তথ্য চায় দুদক
Printed on: September 18, 2026
September 17, 2026
বিনোদন
বিনোদন

এবার হলিউডে রিমেক হচ্ছে ‘মহারাজা’

Published: September 17, 2026 at 12:16 PM
এবার হলিউডে রিমেক হচ্ছে ‘মহারাজা’

দক্ষিণ ভারতীয় সিনেমার সীমানা পেরিয়ে এবার হলিউডে পাড়ি জমাচ্ছে বিজয় সেতুপতি অভিনীত আলোচিত তামিল সিনেমা ‘মহারাজা’। ২০২৪ সালে মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানো নিথিলন স্বামীনাথন পরিচালিত সিনেমাটির ইংরেজি সংস্করণ তৈরির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সবচেয়ে বড় চমক, হলিউড সংস্করণে মূল চরিত্রে অস্কারজয়ী মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাককনাহেকে দেখা যেতে পারে বলে জোর আলোচনা চলছে। তবে এখনো তার অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ‘মহারাজা’র আন্তর্জাতিক সংস্করণে প্রথম সারির একজন হলিউড তারকাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ছবিটির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, এমন একজন আন্তর্জাতিক তারকাকেই মূল চরিত্রে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রযোজকের ভাষ্য অনুযায়ী, ‘মহারাজা’ মুক্তির পরই যুক্তরাষ্ট্রের একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির স্বত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছর হলিউড সংস্করণের শুটিং শুরু হতে পারে। ‘মহারাজা’র গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে আপাতদৃষ্টিতে তুচ্ছ একটি ঘটনা একটি হারিয়ে যাওয়া আবর্জনার পাত্র। মহারাজা নামের সাধারণ এক ব্যক্তি সেটি চুরি যাওয়ার অভিযোগ নিয়ে থানায় হাজির হন। শুরুতে পুলিশ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে ভয়ংকর ও অপ্রত্যাশিত সব রহস্য। একপর্যায়ে একটি সাধারণ চুরির অভিযোগ রূপ নেয় অন্ধকার অপরাধ, প্রতিশোধ ও অতীতের নির্মম ঘটনার জটিল গল্পে। এই ভিন্নধর্মী গল্প বলার ধরন এবং চমকপ্রদ মোড়ই সিনেমাটিকে দর্শকের কাছে আলাদা করে তুলেছিল। ২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া ‘মহারাজা’ পরিচালনা করেন নিথিলন স্বামীনাথন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিজয় সেতুপতি। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম ও মমতা মোহনদাস। বিজয় সেতুপতির অভিনয়, গল্পের রহস্য এবং শেষ পর্যন্ত একের পর এক চমক- সব মিলিয়ে সিনেমাটি তামিল দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।