শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সদর থানা পুলিশের অভিযান : চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৮৪৮টি চোরাচালানি পণ্যসহ জব্দ ১৩৫ মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে গঠিত টিম আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা ১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ইইউ সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩ ডিজিটাল হচ্ছে টিসিবি মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ বিদেশের সম্পদের তথ্য চায় দুদক
Printed on: September 18, 2026
September 17, 2026
বিনোদন
বিনোদন

আমেরিকা থেকে ভিডিও বার্তা দিলেন মৌসুমী

Published: September 17, 2026 at 12:15 PM
আমেরিকা থেকে ভিডিও বার্তা দিলেন মৌসুমী

কয়েক বছর ধরেই আমেরিকায় বসবাস করছেন মৌসুমী। পারিবারিক কারণেই তার এই প্রবাসজীবন। তবে দূরে থাকলেও মাঝে মাঝে কাজ ও অন্যান্য বিষয়ে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী। এবার হঠাৎ এক ভিডিও বার্তায় হাজির হলেন মৌসুমী। সেই ভিডিও পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। বার্তার শুরুতে দর্শকদের সালাম দেন মৌসুমী। অতঃপর বললেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন যাবত রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী, সে খুব উৎসাহের সঙ্গে এই রেস্টুরেন্ট ব্যবসাটি করে আসছে অনেকদিন যাবত।’ মৌসুমীর কথার শুরুটা থেকেই আঁচ করা গেল, এটি আসলে তাদের পারিবারিক রেস্তোরাঁ ব্যবসা নিয়ে নতুন উদ্যোগের খবর। ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তাদের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এর পাশাপাশি নতুন শাখা চালু করা হচ্ছে সাভারের হেমায়েতপুরে। আজ শুক্রবার এটি উদ্বোধন করা হবে। ভক্ত-অনুরাগীদের সেই রেস্টুরেন্টে আসার আহ্বান জানিয়ে মৌসুমী বলেন, ‘হঠাৎ করেই আসলে এই শাখা হচ্ছে; তবুও আমি জানি আপনারা আসবেন। যারা যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্টুরেন্টের গ্রাহক রয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এবারও খুব ভালো লাগবে, কারণ আমরা এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার থাকবে।’ সবশেষে ভক্তদের জন্য শুভকামনা জানিয়ে এবং নিজেদের জন্য দোয়া চেয়ে বার্তা শেষ করেন মৌসুমী। প্রসঙ্গত, মাঝে মাঝেই গুঞ্জন ওঠে, ওমর সানীর সঙ্গে নাকি মৌসুমীর বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা গেছে। তবে দিন কয়েক আগেও একটি ভিডিও কলে দুজনকে কথা বলতে দেখা গেছে। এবার রেস্টুরেন্ট ইস্যুতেও মৌসুমীর ভিডিও বার্তায় আরো স্পষ্ট হয়ে গেল, সানী-মৌসুমীর সম্পর্কটা ঠিকঠাক রয়েছে।