বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অ্যালগরিদমের খাঁচায় বন্দি প্রজন্ম : ডিজিটাল আসক্তি ও অনলাইন জুয়ার বিপরীতে মানবিক পুনর্গঠন প্রজননস্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে টিম, প্রয়োজনে আইন প্রয়োগ : ডেঙ্গু মশা নিধন বিষয়ক মতবিনিময় সভায় সিদ্ধান্ত মহারাজপুরে র‌্যাবের অভিযান : ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় সরকার নির্বাচন : জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জ্যোতি কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন খালেদ আহমেদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
Printed on: September 17, 2026
September 16, 2026
বিনোদন
বিনোদন

‘কিং’ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

Published: September 16, 2026 at 12:11 PM
‘কিং’ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

তিন বছর ধরে বড় পর্দায় নেই শাহরুখ খান। ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে বাজিমাৎ করেছিলেন। এরপর আবার লম্বা সময় নিয়ে এবার আসছেন ‘কিং’ নিয়ে। বহুল আলোচিত এই অ্যাকশন-থ্রিলার মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। কিন্তু সিনেমাটি নিয়ে নতুন কোনো খবরই মিলছে না। এর মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, আদৌ ২৪ ডিসেম্বর আসবে তো ‘কিং’? এসব সংশয় ও ধোঁয়াশা উড়িয়ে দিলেন অভিনেতা। ভক্তদের সঙ্গে এক্স-এ ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়ে জবাব দিয়েছেন নানা প্রশ্নের। সিনেমার ট্রেলার নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘এবার তো পুরো সিনেমাই দেখবেন। আপনাদের অপেক্ষা আর বাড়াব না। ভালো একটা সিনেমা তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হয়। সবকিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগেই।’ শাহরুখের কথায় স্পষ্ট, ২৪ ডিসেম্বরেই মুক্তি পাবে ‘কিং’। আরেক ভক্ত জানতে চান, ‘কিং’-এর অ্যাকশন কি ‘জওয়ান’-এর চেয়েও বড় পরিসরে হবে? শাহরুখের জবাব, ‘হ্যাঁ। আসলেই অ্যাকশন দৃশ্যগুলো বড় পরিসরে করা হয়েছে, সিড (পরিচালক সিদ্ধার্থ আনন্দ) এটা নিয়ে অনেক পরিশ্রম করেছে। তবে অ্যাকশনের সঙ্গে ইমোশন আর কমেডিও ভালো লাগবে তোমাদের।’ এক ভক্ত জানতে চান, এখনো কেন ‘কিং’ সিনেমার গান প্রকাশ করা হচ্ছে না? জবাবে শাহরুখ লেখেন, ‘রিলিজ তো করেই দিতাম; কিন্তু এখনো অরিজিৎ দাদার (অরিজিৎ সিং) ফিনিশিং দেওয়া বাকি। সে তো পারফেকশনিস্ট। এজন্য প্রয়োজনীয় সময়টুকু নিচ্ছে।’ উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় ফের জুটি হয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সিনেমায় আরো আছেন অভিনেতার কন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা প্রমুখ।