বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অ্যালগরিদমের খাঁচায় বন্দি প্রজন্ম : ডিজিটাল আসক্তি ও অনলাইন জুয়ার বিপরীতে মানবিক পুনর্গঠন প্রজননস্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে টিম, প্রয়োজনে আইন প্রয়োগ : ডেঙ্গু মশা নিধন বিষয়ক মতবিনিময় সভায় সিদ্ধান্ত মহারাজপুরে র‌্যাবের অভিযান : ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় সরকার নির্বাচন : জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জ্যোতি কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন খালেদ আহমেদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
Printed on: September 17, 2026
September 16, 2026
বিনোদন
বিনোদন

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

Published: September 16, 2026 at 12:10 PM
জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

রুপালি পর্দার পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়গুণে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। বড় পর্দায় কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সেখানে নিয়মিত নিজের ছবি ও ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন এবং কঠিন সময় পেরিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে নিজের উপলব্ধি জানিয়েছেন পূর্ণিমা। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’ পূর্ণিমার এই বার্তায় প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ইতিবাচকতা ও আত্মবিশ্বাস ধরে রাখার বিষয়টি উঠে এসেছে।

জীবনে যতই কঠিন সময় আসুক, ভেতরের শক্তি ও আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়-তার কথায় সেই বার্তাই ফুটে উঠেছে। অভিনেত্রীর এমন ভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। পোস্টের মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। একজন নেটিজেন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়-এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’ অভিনয়জীবনের শুরুতেই দর্শকের নজর কেড়েছিলেন পূর্ণিমা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ক্লাস নাইনে পড়তেন। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও শুরু থেকেই দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর দীর্ঘ পথ পেরিয়ে দেশের চলচ্চিত্রে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।