বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: September 16, 2026
September 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রয়াত শিক্ষকের পরিবারকে কল্যাণ তহবিলের অর্থ প্রদান

Published: September 15, 2026 at 12:46 PM
প্রয়াত শিক্ষকের পরিবারকে কল্যাণ তহবিলের অর্থ প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের প্রাপ্য অর্থ প্রয়াত শিক্ষককের পরিবারকে প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শিল্পকলা মার্কেটের চতুর্থ তলায় জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের কার্যালয়ে এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হড়মা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের পরিবারের হাতে ৬ লাখ ৩৬ হাজার ৫১২ টাকা তুলে দেন সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম। 

এ সময় তহবিলের সভাপতি মো. আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. আসলাম কবিরসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেষে প্রয়াত শিক্ষক মো. নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।