সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন

Published: September 14, 2026 at 01:39 PM
৫৩ বিজিবির পৃথক অভিযানে  দুটি মোটরসাইকেলসহ জব্দ  মাদকদ্রব্য, আটক একজন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক দুটি অভিযানে ৪১ পিস ইয়াবা, ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, ১টি মোবাইল ফোন, ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এঘটনায় আটক করা হয়েছে একজনকে। সোমবার সকালে ও রবিবার রাতে সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই দুটি অভিযান চালানো হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, সোমবার সকাল সোয়া ৭টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও, রবিবার রাত সোয়া ১০টায় অপর একটি অভিযানে বাখেরআলী বিওপির একটি টহলদল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালায়। এ অভিযানে মো. হুমায়ুন (২৯) নামের একজনকে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ১টি ব্যবহৃত মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক ব্যক্তি কালীনগর গ্রামের মৃত এমরানের ছেলে।